অন্যান্যবিনোদন

স্বামীকে নিয়ে কী চাঞ্চল্যকর তথ্য দিলেন আনুশকা

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা বেশ সফল জুটি। পারস্পরিক ভালোবাসায় একে অপরকে আগলে রেখেছেন পরম মমতায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই ট্রলের শিকার হন এই তারকা দম্পতি।

সম্প্রতি স্বামী বিরাট ও তার নিজের সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আনুশকা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভিরাট কোহলির আলমারি থেকে মাঝেমধ্যেই জামা ‘ধার’ করে পরেন আনুশকা!

আনুশকার কথায়, ‘বিরাটের আলমারি থেকে মাঝে মাঝেই অনেক কিছু নিয়ে পরি আমি। যেমন ধরুন, কখনও ওর টি-শার্ট, আবার কখনও বা জ্যাকেট।’

কিন্তু কেন বিরাটের জামা ধার করে পরেন তিনি? এমন প্রশ্নে তিনি জানিয়েছিলেন, স্ত্রী যখন তার জামা পরেন তখন নাকি মনে মনে বেশ খুশিই হন ভিরাট।

শুধু তাই নয় ওই সাক্ষাৎকারে বিয়ের দিন নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়েও নানা অজানা তথ্য ফাঁস করেন আনুশকা। তিনি বলেন, ‘বিয়ের ট্র্যাডিশনাল লাল পোশাক আমি পরতে চাইনি। আমার পছন্দ ছিল পিঙ্ক। আমার পছন্দ মতই ডিজাইনার আমার লেহেঙ্গা বানিয়েছিলেন। কিন্তু রিসিপশনে হয়েছিল ঠিক তার উল্টো। জমকালো গয়না, লাল শাড়িতে সাঁজতে হয়েছিল আমাকে।’ উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই অঙ্গনের দুই তারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দুই বছর পার হলেও তাদের সম্পর্কের সমীকরণ আজও এক। দু’জনেই মগ্ন প্রেমে, পরস্পরের প্রতি ভালবাসায়।

Related Articles

Back to top button