অন্যান্যবিনোদন

একশত নাশিদ নিয়ে-আসিফ আকবর

শিহাব খান: একশত ইসলামি নাশিদ বা সংগীত নিয়ে জাতীর সামনে হাজির হবেন বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত জাতীয় সংগীত শিল্পী আসিফ আকবর। বিগত ১০’নভেম্বর ২০১৯ বিশ্ব মানবতার শেষ্ঠ মানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) সিরাতুননবী উপলক্ষে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর কালজয়ী সেই গান “ত্রি ভুবনের প্রিয় মোহাম্মদ” গেয়েছেন তারকা আসিফ আকবর। তার পড়ে নিজের অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেইজে ঘোষণা দিয়েছেন আগামি তিনমাসের মধ্যে একশত ইসলামি গান করবেন। সেই খবর শুনে ভক্তরা খুব উচ্চষিত হয়েছেন।

কন্ঠ শিল্পী আসিফ আকবর ২৫শে মার্চ ১৯৭২ সালে জন্মগ্রহন করেন বাংলাদেশের কুমিল্লা জেলায়। উনার পিতার নাম আলী আকবর ও মাতার নাম রোকেয়া আকবর। উনার পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। উনার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। উনার দুই ছেলে সন্তান রণ ও রুদ্র।

শিল্পী আসিফ আকবর বাংলাদেশের আধুনিক পপ-ধারার সংগীত শিল্পী। উনার প্রথম এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এবং বাংলাদেশের চলচিত্রে গান করেছেন অনেক তার মধ্যে জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন ২বার ও মেরিল’প্রথম আলো পুরস্কার পেয়েছেন ৬বার সেই সাথে অসংখ্য পুরস্কার ও ভালোবাসা পেয়েছেন শিল্পী আসিফ আকবর।

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত গানের এ্যালবাম বিক্রির দিন থেকে শীর্ষে ছিলেন আসিফ আকবর। উনার প্রথম এ্যালবাম সাড়ে পাঁচ লক্ষ্য কপি বিক্রি হয়েছিল যা অডিও বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ ইতিহাস।

ইসলামি সংস্কৃতি অঙ্গনে প্রিয় তারকা সংগীত শিল্পী আসিফ আকবর এর অবস্থান সমুজ্জল। আগামি দিনে প্রিয় শিল্পীর কাছ থেকে আরো কিছু আঁলোকিত কাজ আশাবাদী। আমরা উনার সাফল্য দীর্ঘায়ু কল্যান সুস্থতা কামনা করি। –

Related Articles

Back to top button