অন্যান্যসারাদেশ

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল সপ্তম শ্রেণির ছাত্র!

নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতা স্কুলছাত্রী ভাটই মাধ্যমিক বিদ্যায়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপজেলার গাবলা গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতিতা জানান, ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে পড়া শেষ করে বাড়ির পাশে তার বাবা-মাকে ডাকতে যাচ্ছিলেন তিনি। বাড়ির বাইরে যাওয়া মাত্রই রিফাত তার ৩ জন সহযোগিসহ জোরপূর্বক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করে বাড়ির পাশের কলাবাগানে ফেলে রেখে যায়।

পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে কলাবাগান থেকে অচেতন অবস্থান উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. মার্ফিয়া নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন। তিনি শনিবার বিকেলে জানান, একজন দ্বারা শিশুটি ধর্ষিত হয়েছে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত এখনো ধরা পড়েনি।

Related Articles

Back to top button