লিড নিউজসারাদেশ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করল হেব্বি গ্রুপ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহে জনপ্রিয় অনলাইন ভিত্তিক সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার সকাল ১১ টায় চান্দা ভবন চত্বরে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ৫০ টি পথশিশু পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট ফারুক ইমরানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ঝিনাইদহ সিভিল সার্জনের মুখপাত্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ জুয়েল, চ্যান্সেলর বোকা সংঘ, ফিরোজা জামান আলো উপদেষ্টা হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আবুল কালাম আজাদ সভাপতি প্রত্যয় ফাউন্ডেশন, বাবলি জোয়ারদার স্বত্বাধিকারী বাবলি বুটিকস, মালেকা হেনা মায়া দুরন্ত প্রকাশ,মানবতার ফেরিওয়ালা তারেক মাহমুদ জয়, মাহমুদ আল হাসান সাগর সহ-সভাপতি হেব্বি গ্রুপ ফাউন্ডেশন, আশিক বিশ্বাস, অমিত সাহা সহ হেব্বি গ্রুপফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ।

হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বক্তারা এই অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুদের সহযোগিতা করার জন্য হেব্বি গ্রুপ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Back to top button