লিড নিউজ

বিশ্বনাথে শ্রমিক নেতাকে গ্রেফতার করায় শ্রমিকদের বিক্ষোভ

বিশ্বনাথ প্রতিনিধি : প্রতিবেশী খলিল আহমদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সহ-সভাপতি মাসুক মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুক উপজেলার জানাইয়া গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।
এদিকে, মাইক্রোবাস নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে শুক্রবার রাত ১০ টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের নেতাকর্মীরা।
সংগঠনের সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ নতুন বাজার অটোরিক্সা শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজর আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক তৈমুছ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আয়ূব আলী।
একটি মিথ্যা মামলায় মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে দাবি করে সভায় বক্তারা বলেন, পারিবারিক দন্ধের জেরে খলিল আহমদের উপর তার আপন ভাই আবু বক্কর এই হামলা করিয়েছেন। উক্ত হামলার ঘটনার সাথে শ্রমিক নেতা মাসুক মিয়ার কোন সম্পৃক্ততা নেই। তাই দ্রুত মাসুক মিয়াকে মুক্তি দেওয়ার জন্য নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যতায় কঠোর কর্মসূচী পালন করা হবে।

Related Articles

Back to top button