উল্লেখযোগ্যলিড নিউজসারাদেশ

যৌতুকের জন্য স্ত্রীর গলায় দা!

নিউজ ডেস্ক: যৌতুকের জন্য এক সন্তানের জননী সাহিদা ইসলাম দিপু ওরফে পারুল (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত‌্যার চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্বামী।

রোববার নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বক্তার পোল সংলগ্ন খালেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বাড়ির লোকজন গৃহবধূকে পারুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজাম উদ্দিন (৩৬) পলাতক রয়েছেন। তিনি অশ্বদিয়া ইউনিয়নের খালেক মিয়ার ছেলে।

গৃহবধূ পারুলের মা রেজিয়া বেগম জানান, ১১ বছর আগে পাশ্ববর্তী এলাকার খালেক মিয়ার ছেলে সিএনজি ড্রাইভার নিজামের সাথে মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকে নানা অজুহাতে মেয়েকে মারধর করত নিজাম। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে যৌতুকের টাকার জন্য ঝগড়া শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে সে দা দিয়ে পারুলের গলা কেটে হত্যার চেষ্টা করে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো জানান, মেয়ের গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গলায় অপারেশন করাতে হবে। এ ঘটনায় নিজাম উদ্দীনের উপযুক্ত বিচার চান তিনি।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীন হোসেন জানান, ঘটনা সম্পর্কে মৌখিকভাবে জেনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: রাইজিংবিডি ডটকম

Related Articles

Check Also
Close
Back to top button