জাতীয়সিলেট বিভাগ

অবশেষে সরানো হল প্রধানমন্ত্রীর নামের সাইনবোর্ড!

ফাহাদ মারুফ:

অবশেষে সিলেট নগরীর লালদিঘীর পাড়ে আলোচিত প্রধানমন্ত্রীর নাম-ছবি সম্বলিত দোকানের সাইনবোর্ড সরানো হয়েছে।

মঙ্গলবার সন্ধার দিকে এই সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়।

নগরীর লালদিঘীর পাড়ের ব্যবসায়ী সেলিম আহমদ আমাদের এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন,আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে।

উল্লেখ্য, সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম তৈরি হয়। এ নিয়ে লালদিঘীর পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা যায়, নগরীর লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ বেপারী নামের একজন। তিনি ওরিয়ন টি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেড-এর ডিলার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) হঠাৎ সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীর দোকানের উপরে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানানো দেখা যায়। এ সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রীর ছবিও সাটানো আছে।

এমন সাইনবোর্ড নিয়ে সকাল থেকেই লালদিঘীর পাড় এলাকায় আলোচনা-সমালোচনা চলতে থাকে। সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয়। প্রতিবাদি হয়ে উঠেনে স্থানীয় ব্যবসায়ীরা।
তাছাড়া সে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী- এমনকি সমথর্কও নয় বলে ও জানান ব্যবসায়ীরা।

Related Articles

Back to top button