লিড নিউজ

চন্ডিপুল সিলেট-ঢাকা মহাসড়কে মাঝরাস্তায় উল্টানো ট্রাক!

নিজস্ব প্রতিবেদক: সিলেট-ঢাকা মহাসড়কের চন্ডিপুল বাইপাসে ট্রাক দূর্ঘটনা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি  চালকেরও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। ট্রাকটি সড়কের মধ্যেখানে উল্টে যাওয়ার কারণে যান চলাচল ব্যাহত রয়েছে। এই পথেই বেগম জিয়া সিলেট আসার কথা রয়েছে।
এব্যপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, পণ্য বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আমরা সকাল থেকে ট্রাকটি সরানোর চেষ্ট করছি। ইতিমধ্যে মালামাল সব সরিয়ে ফেলা হয়েছে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ট্রাকটি সারনো হবে।

Related Articles

Back to top button