লিড নিউজ

শাবিতে ছাত্রলীগ নেতা নজরুলকে হল থেকে বিতাড়িত

শাবি প্রতিনিধি : ভর্তি পরীক্ষায় জালিয়াতি, চাঁদাবাজি, ছিনতাই, ডাইনিং-এ ফাও খাওয়াসহ বিভিন্ন অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে হল থেকে বিতাড়িত করেছেন অন্যান্য নেতাকর্মীরা।

সোমবার রাতে তাকে শাহপরান হল থেকে বিতাড়িত করা হয়। তিনি শাহপরান হলের এ ব্লকের ২০৭ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী।

স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ২০১৬-১৭ সেশনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মূল হোতা হচ্ছে নজরুল। তার চক্রান্তেই ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়েছে।

“এছাড়াও সে টঙে চাঁদাবাজি, বহিরাগতদরে কাছ থেকে টাকা আদায়, ডাইনিং এ ফাও খাওয়াসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ”

স্থগিত হওয়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে হল থেকে বের করে দিয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানার জন্য নজরুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করনেনি।

শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বলেন, আমি বিষয়টি জানিনা। নজরুল হলের বৈধ শিক্ষার্থী ছিল কিনা তা জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

গত ৮ এপ্রিল এক বহিরাগত ছাত্রীকে কয়েকজন ছাত্রলীগকর্মী কর্তৃক শ্লীলতাহানীর অভিযোগ উঠলে কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

Related Articles

Back to top button