লিড নিউজ

জগন্নাথপুরে স্কুল ছাত্র হত্যাকান্ডে ৩ জন গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল ছাত্র হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

হত্যাকান্ডের ঘটনায় নিহত শিশুর বাবা মজর উদ্দিন বাদী হয়ে জগন্নাথপুর থানায় মঙ্গলবার সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নানু মিয়া, সুর ইসলাম, রাসেল মিয়া কে গ্রেফতার করেছে।

জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন জানান, পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত মুলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে। অপরাপর আসামিদের গ্রেফতারের চেষ্ঠা করছে।

Related Articles

Back to top button