লিড নিউজ

আনন্দ উদ্দীপনায় শেষ হল সাইক্লিং সিটি সিলেট’র “স্বাধীনতা রাইড”

কে এম সুহেল আহমদ :

প্রতিটি মানুষের জীবনে একটি শখ থাকে সেই রকম একটি শখের নাম হচ্ছে ‘সাইক্লিং’ করা।সাইক্লিং শখটিকে প্রাণবন্ত করে তুলতে এগিয়ে চলেছে বাংলাদেশের আনাচে কানাচে বসবাসরত সাইক্লিষ্টরা। সাইক্লিংয়ের মাধ্যমে বিগত বিজয় দিবসে বিজয় রাইডের মাধ্যমে “বিডি সাইক্লিষ্ট “গ্রুপের সদস্যরা সাইক্লিং জগতে বাংলাদেশকে   গ্রীনিচ বুকে নাম লিখিয়েছিল যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।
তারই ধারাবাহিকতায়  দু’টি পাতা একটি কুঁড়ি সবুজের শহর সিলেটের  “সাইক্লিং সিটি সিলেট’র” সাইক্লিষ্টরা বছরে বিভিন্ন জাতীয় দিবস পালনে  রাইডের মাধ্যমে গ্রীনিচ বুকে নাম লেখাবার জন্য এগিয়ে চলেছে।
এবারে ২৬ শে মার্চ (রবিবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে “সাইক্লিং সিটি সিলেট’র” সার্বিক তত্ত্বাবধানে ও নয়া সড়কের “চন্দ্রবিন্দু” স্পন্সরে ” স্বাধীনতা রাইড ২০১৭” রাইড উদযাপনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে।

unnamed
হাতে লাল সবুজের পতাকা, সাইকেলের ক্রিং ক্রিং শব্দ, ভুবুজেলার ডাক, কারুকার্য খচিত বাংলাদেশের মানচিত্র ও স্মৃতি সৌধ অঙ্কিত বর্ণিল সাজে টি শার্ট পরিহিত,
হাসি-আনন্দ ও নানা শ্রেণী-পেশার ৫ শতাধিকের ও উপর সাইক্লিস্টদের অংশগ্রহণে  সবান্ধবে এই বর্ণিল রাইডে যোগ  দিয়ে কাটে তাদের  সুন্দর সময়টি।সাথে ছিল মনমাতানো ক্ষুধে সাইক্লিষ্ট ও মহিলা সাইক্লিষ্টরা।
স্বাধীনতা রাইডটি সকাল ৯ টার সময় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন সড়কের চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে নয়াসড়ক, নাইওরপুল,জেলরোড ও বন্দরবাজার হয়ে শেষ হয় পুরাতন ব্রীজের সম্মুখভাগের আলি আমজাদের ঘড়ি সংলগ্ন সড়ক পর্যন্ত।
রাইডে আসা দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া তাহমিদ একজন ক্ষুধে সাইক্লিষ্ট।  সাইক্লিং সম্পর্কে তার মনের অভিব্যাক্তি জানতে গিয়ে সে বলে,
সাইকেল চালানি আমার খুব ভালা লাগে। আমি  বড় একজন সাইক্লিষ্ট ওইতাম চাই।
সুদূর ঢাকা থেকে রাইডে আসা  বিডি সাইক্লিষ্ট গ্রুপের সদস্য গাজী গোলাম সরোয়ার বলেন সাইক্লিং দ্বারা স্বাস্থ্য ভাল থাকে ও মনে প্রফুল্লতা আসে। সাইক্লিংকে বিশ্বের দরবারে আরো বেশি পরিচিতির প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।
এছাড়া রাইডে অংশগ্রহণকারী জার্মান প্রবাসি সিলেটের সিনিয়র প্রবীণ সাইক্লিষ্ট আরিফ আক্তারুজ্জামান, মহিলা সাইক্লিষ্ট সিদরাত মুনতাহা মুনা সহ বিভিন্ন সাইক্লিষ্টদের অভিব্যাক্তি সম্পর্কে জানা যায়, যান চলাচলের বিকল্প একটি মাধ্যম হচ্ছে  পরিবেশ বান্ধব সাইক্লিং যা শরীরের জন্য উপকারী। অদূর ভবিষ্যতে পর্যটন নগরী সাইক্লিং সিটি সিলেটকে সাইক্লিংয়ের মাধ্যমে  উৎসাহিত করে বর্ণিল রাইড দ্বারা গ্রীনিচ বুকে নাম লিখাবেন। সে দিন আর বেশি দূরে নয় যে বলে তারা জানান।
এদিকে রাইড শেষে আনন্দ উদ্দীপনায় বিপুল সংখ্যক সাইক্লিষ্টদের উপস্থিতিতে দুপুরে  নয়া সড়কের চন্দ্রবিন্দুতে অনুষ্ঠিত হয় সাইক্লিং সিটি সিলেটের “স্বাধীনতা রাইডের সমাপণী অনুষ্ঠান।
বিশালাকারের কেক কাটা, সাইক্লিং সিটি সিলেট’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান  ও চন্দ্রবিন্দুর পক্ষ থেকে অভিজ্ঞ সাইক্লিষ্ট ও রাইড পরিচালনা সমন্বয়কারীরা যথাক্রমে তরুণ সাইক্লিষ্ট নুরুল করিম মজলু, সৈয়দ ফজলুর রহমান সুহাগ , মঞ্জুর আহমদ আরিফ, রুমেল মনসুর, জালাল আহমদ, ফয়েজ উজ জামান, হিমাংশু সাকার দত্ত্ব, মোঃ মনসুর আল মামুন, সাদিকুর রহমান সাদিক,   ও মাহমুদুল হাসান ফরহাদদের সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় “স্বাধীনতা রাইড ২০১৭”।

Related Articles

Back to top button