লিড নিউজ

নবীগঞ্জে ডাকাত সর্দার আটক

নবীগঞ্জ (প্রতিনিধি) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ডাকাত সর্দার জাহাঙ্গীর মিয়া (২৮) কে গরু চুরির সময় হাতেনাতে আটক করেছে জনতা।

শনিবার ভোররাতে উপজেলার বাউশা ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক একটি চুরাই গরু উদ্বার করা হয়েছে।

সে বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মৃত নাইওর মিয়ার পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার হরিধরপুর গ্রামের একাধিক ডাকাতি ও চুরির মামলার আসামী কুখ্যাত ডাকাত সর্দার জাহাঙ্গীর মিয়াসহ তার সাঙ্গপাঙ্গনা গত শুক্রবার রাতে একই ইউনিয়নের চাঁনপুর গ্রামের মাতাব মিয়ার বাড়ীতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরির প্রস্তুতি নেয়। বাড়ীর লোকজন আচ করতে পেরে তাদের ধরার জন্য ধাওয়া করে। এ সময় ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাত জাহাঙ্গীর জনতার হাতে আটক হয়।

ধৃত জাহাঙ্গীরকে উত্তম মধ্যম দিলে সে কান্দিগাও গ্রামের গিয়াস মিয়ার বাড়ী থেকে গরু চুরি করার কথা স্বীকার করলে তার স্বীকারোক্তি মোতাবেক হরিধরপুর গ্রামের লুৎফুর মিয়ার ভাতিজা তাহির মিয়ার বাড়ী থেকে কান্দিগাও গ্রামের চরাই ৩টি গরুর মধ্যে একটি বড় গরু উদ্বার করা হয়। অপর ২টি গরু বিক্রি করে দিয়েছে বলে জানিয়েছে ডাকাত জাহাঙ্গীর। এ সময় তার সহযোগী তাহির মিয়াকে আটক করা যায়নি।

পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন তাকে নবীগঞ্জ থানার এস আই আবুল খায়ের’র হাতে সোপর্দ করেন।

পুলিশ জানায়, তার বিরুদ্বে একাধিক মামলা থাকলে ও একটি ডাকাতি মামলার সে পলাতক আসামী। তাকে গতকাল শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী জানায়, ধৃত জাহাঙ্গীরসহ তার আত্বীয় স্বজনদের অনেকেই নবীগঞ্জের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির সাথে জড়িত। তাদের এই সব অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

এদিকে শুক্রবার রাত ১০টার গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী রুহেল বখত (৩৫) গ্রেফতার করে। শনিবার সকালে তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Related Articles

Back to top button