লিড নিউজ

সুনামগঞ্জে এমপির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ : আটক ৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন’র সুনামগঞ্জের মল্লিকপুরস্থ পায়েল পিউ”বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ ও প্রধান ফটকের লাইট ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, আহসান মিয়া(৩৫), বশির মিয়া(৪০), আবাবিল নূর (৩৭) ও বিলাল চৌধুরী (৪৭)।

বাসার টেয়ারটেকার সৈয়দ সুজন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ পায়েল পিউ’ বাসভবনের সামনে এসে ১৮ থেকে ১৯টি মোটরসাইকেলে এক দল দুর্বৃত্ত প্রথমে বাসায় প্রবেশের চেষ্টা করে। প্রধান ফটক তালা দেওয়া থাকায় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করতে না পেরে বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং প্রধান ফটকের লাইট ভাংচুর করে এবং ফটক ভাঙ্গার চেষ্টা করে। তবে ঘটনার সময় তিনিসহ বাসায় কেউ ছিলেন না বলেও জানান সুজন। ঘটনার পর পরই জেলা পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

Related Articles

Back to top button