লিড নিউজসিলেট

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম বলেন, উদ্ধারকাজ শেষে সকাল ১০টা ২৫ মিনিট থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশিতা দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়।

Related Articles

Back to top button