শিমুল হত্যার প্রতিবাদে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ প্রেসক্লাব।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা রফিক।
বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী সৈকত, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সময় টিভি প্রতিনিধি রাশেদ আহমেদ খান, প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, করাঙ্গীনিউজ-এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, কবি অপু চৌধুরী, সাংবাদিক এম শাহ আলম প্রমুখ।




