লিড নিউজ

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার হবিবপুর এলাকা থেকে শুক্রবার সকালে ১ হাজার পিস ইয়াবাসহ আলআমিন মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।

মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান,  গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই এমরান হোসেনের নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন ও এএসআই নিরঞ্জন এ অভিযান চালান।

আটক আল আমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকতাদির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button