আন্তর্জাতিকঅন্যান্য

জুতা দিয়ে প্রকাশ্যে সহকর্মীকে পেটালেন পুলিশ

নিউজ ডেস্ক:  রাস্তায় জনসম্মুখে দুই পুলিশের মারামারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক পর্যায়ে এই দুইজনকে জুতা দিয়ে একে অপরকে পিটুনি দিতে দেখা গেছে।

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের ভান্দারা জেলা সদরে এ ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

টুইটারে শেয়ার করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দুই পুলিশকর্মী। একে অপরকে জুতো দিয়েই মারছেন। আর ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পথচারীরা।

ভান্দারা জেলা শহরের সরকারি হাসপাতালের সামনের রাস্তাতেই ঘটেছে এই ঘটনা। রাস্তার ওপরে একে অপরের দিকে কিল-ঘুষি মারছিলেন ওই দুই পুলিশকর্মী। এমনকি এক পর্যায়ে পায়ের জুতা খুলেই নিজের সহকর্মীকে পেটালেন অন্যজন। সেখানে উপস্থিত বাকি পুলিশকর্মীরা তাদের দুইজনকে চেপে ধরে শেষমেশ মারামারি থামান।

জানা গেছে, মারামারিতে অভিযুক্ত ওই দুই পুলিশকর্মীর নাম বিষ্ণু খেদিকের ও বিকাশ গায়কোয়াড়। কিন্তু কী কারণে তাদের মধ্যে মারামারি বেধেছিল, তা অবশ্য জানা যায়নি।

পুলিশ এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেয়া হয়নি বলে জানা গেছে।

Related Articles

Back to top button