উল্লেখযোগ্যসারাদেশ

খোঁজ মিলল কান্না করা সেই শিশুটির স্বজনদের

নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সং’ঘর্ষের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন নি’হত হওয়ার তথ্য জানা গেছে। এদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে উ’দ্ধার করা আ’হত লোকজনদের মধ্যে একটি কন্যা শি’শুকেও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কগ্রস্ত শি’শুটি নিজের নাম বলতে পারছিল না।

তবে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তার অ’ভিভাবকের সন্ধান পাওয়া গেছে। শি’শুটির নাম নাই’মা। তার চাচা মানিকের সাথেও কথা বলেছে কয়েকটি গণমাধ্যম।

মানিক জানিয়েছেন, তিনি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শি’শু নাই’মাকে নিয়ে সিলেট থেকে তার মা কাকলী ও দাদী উদয়ন এক্সপ্রেসে করে চাঁদপুরে ফিরছিলেন। পথে দুর্ঘ’টনার শিকার হয় তাদের ট্রেন।

মানিক জানান, মাই’মা’র বাবা মাইনুদ্দিনও দুর্ঘ’টনার খবর পেয়ে চাঁদপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় রওয়ানা দিয়েছেন। কিন্তু তারা কেউই নাই’মা’র মায়ের মোবাইলে যোগাযোগ করতে পারছেন না। তারা কী’ অবস্থায় আছেন কিছুই জানতে পারছেন না তারা।

Related Articles

Back to top button