লিড নিউজ

খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে সুপরিচিত হচ্ছে : হুইপ সেলিম

আহমদ রেজা চৌধুরী: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেেছন, আমাদের জাতীয় জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা ব্যাপক। তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় রাখতে সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসাইন মো. এরশাদ তার শাসনামলে বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। এই বিকেএসপি’র কল্যাণে ক্রিকেটে বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান।

আরো হয়েছেন তামিম, মুস্তাফিজরা। তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের ধারাবাহিক নৈপূন্যে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে সুপরিচিত হচ্ছে। মঙ্গলবার বিকাল ৫ টায় বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া-তেরাদল মাঠে পল্লীবন্ধু এক দিনের সিক্স-এ-সাইড টুর্নামেন্ট’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেওলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড জাতীয় পার্টি’র সভাপতি ইব্রাহীম আলী তখই মিয়া’র সভাপতিত্বে ও ধারাভাষ্যকার এইচ.এম সুমন’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টি’র সহ সভাপতি আব্দশ শহীদ লস্কর বশীর, জেলা যুব সংহতি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালিক লালু, সহ সম্পাদক হাজী সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম লুকু, দপ্তর সম্পাদক আব্দুলল কাদির, ধারাভাষ্যকার মাছুম আহমেদ, বিয়ানীবাজার ক্রিকেট লীগ’র চেয়্যারম্যান জুনেদ খাঁন, উপজেলা য়ুব সংহতি’র আহবায়ক মুকিত খাঁন, য়ুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুহিব (মেম্বার), শেওলা ইউনিয়ন জাপা নেতা আনোয়ার হোসেন, ইব্রাহীম আলী কটই, ক্রীড়া সংগঠক আক্তার অনিক, এ.আর আনিছ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় ছাত্রসমাজ’র যুগ্ম আহবায়ক মান্না আহমদ, ছাত্রসমাজ’র কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শফিউর রহমান, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, জুনেদ ইকবাল লাজুক, উপজেলা ছাত্রসমাজ নেতা মাছরুর রহমান, জাকারিয়া আহমদ, রেজা, মোস্তফা প্রমুখ। হুইপ সেলিম উদ্দিন এমপি দুপুরে লোকমান চৌধুরী একাডেমী পরিদর্শন করেন এবং পরে ৪নং শেওলা ইউনিয়ন জাতীয় পার্টি’র আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button