বয়স পেশা বাধা নয়, সবার জন্য শিক্ষা চাই


কে.এম সুহেল আহমদ, কাতার দোহা থেকেঃ বাংলাদেশের সর্বস্থরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্থরের জনগণের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে ঢাকার অদূরে গাজীপুরে ১৯৯২ ইং সনের ২১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল ‘বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।স
প্রতিষ্ঠালগ্ন থেকেই এখন পর্যন্ত হাজার হাজার ঝরে পড়া মানুষ তাদের উচ্চ শিক্ষার সপ্ন সফল করতে এসে পেয়েছে প্রকৃত শিক্ষার আলো, আর সেই শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে সমাজ,দেশ ও রাষ্ট্র। আবার সেই আলোকে উদ্ভাসিত করতে এবং ” বয়স পেশা বাধা নয়, সবার জন্য শিক্ষা চাই” সেই শ্লোগানকে প্রতিপাদ্য করে এগিয়ে এসেছে ব্যতিক্রমধর্মী বাউবি( বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও কল্যাণ মূলক অ-রাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই”।
২০ বছরের সফলতার সাথে প্রতিষ্ঠিত এ সংগঠনটির কার্যক্রম চালিয়ে আসছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মুখপাত্র, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন অঞ্চলের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ
বর্তমান সময়ে সংগঠনটি ৪ দফা দাবী নিয়ে কার্যক্রম চালিয়ে আসছিল সেই চার দফা ছিল যথাক্রমে : প্রথম- বাউবি বিএ/
দ্বিতীয়- সারা দেশের বাউবির অঞ্চলিক কেন্দ্র সমূহে মাষ্টার্স প্রোগ্রাম, এলএলবি ও অনার্স কোর্স চালু করা।
তৃতীয়- বাউবিতে জেএসসি প্রোগ্রাম চালু করা এবং
চতুর্থ- বাউবি’র প্রতিটি কোর্সের শুরুতে বছরের প্রথম দিকে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেওয়া।
উপরোক্ত চার দফা দাবীর প্রথম দফাটি অবশেষে চলিত সনের বিগত ৩০ মে তারিখের আগ মুহূর্তে পূর্ণ হয়েছে। যা “ডাক দিয়ে যাই” সংগঠনের আন্দলনের এক যুগান্তকারী সফলতা।
প্রথম দফা দাবী পূরণার্থে বাউবি শিক্ষার্থীরা আশাবাদী যে, অন্যান্য যে তিন দফা দাবীগুলো রয়েছে সেইগুলি দাবী ও পূর্ণ হবে বলে মনে করেন তারা।
এজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি মহোদয়ের ঐকান্তিক সু দৃষ্ঠি কামনা করেন।




