লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে অনলাইনে ছবি বিকৃত করে প্রচারণা: গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও আরো কয়েকজন দায়িত্বপ্রাপ্ত বিশেষ ব্যক্তিবর্গকে বিকৃত ও কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করায় মোঃ মাহফুজুর রহমান নবীন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

তিনি হবিগঞ্জের বাহুবলের মোহাম্মদ নগর (তিতার কোণা) এলাকার মৃত ইজাজুর রহমানের ছেলে।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাহুবলের আব্দুল্লাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি SAMSUNG J2 Prime মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, নবীন অবৈধভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক, হ্যাক চেষ্টা ও আইডি বিনষ্ট করা, অনলাইনে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন, অশ্লিল ছবিতে বিভিন্ন ব্যক্তির মুখ জুড়ে দিয়ে সম্মানহানি, ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীর মানহানিকর পোষ্ট এবং মন্ত্রীসহ অনেকের ছবি বিকৃত করে সম্মানহানি, মোবাইল ফোন ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পর্নোগ্রাফি বহন ও সরবরাহে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছে।

পরে উদ্ধারকৃত আলামতসহ গেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া) অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Related Articles

Back to top button