লিড নিউজ

বানিয়াচঙ্গে স্কুল ছাত্রী নিখোঁজ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচঙ্গের বক্তারপুর আবুল খায়ের হাইস্কুল এন্ড কলেজের এক ছাত্রী নিখোঁজ হয়ে গেছে। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করে তাকে পাননি। এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানায় মেয়েটির বড় ভাই সৈয়দ সোহেল একটি জিডি এন্ট্রি করেছেন। বানিয়াচঙ্গ থানা পুলিশ পত্রিকা অফিসে মেইলসহ দেশের সকল থানায় মেয়েটির ছবিসহ ই-মেইল করে বিষয়টি অবগত করছেন।

বানিয়াচঙ্গ থানা পুলিশের প্রেরিত মেইল সূত্র জানায়, উপজেলার বড়ইউড়ি গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ নোয়াব মিয়ার কন্যা বক্তারপুর আবুল খায়ের হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী সৈয়দা লাভলী আক্তার বাড়ি থেকে বের হয়ে স্কুলে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শুক্রবার লাভলীর বড় ভাই সৈয়দ সোহেল বানিয়াচঙ্গ থানায় সাধারণ ডায়রী করেন।

Related Articles

Back to top button