সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মনোনীত হলেন মুজাহিদ সর্দার


নিজস্ব প্রতিনিধি: দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন, সবুজ সিলেট, সুনামগঞ্জের ডাক’র দিরাই উপজেলা প্রতিনিধি ও কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মুজাহিদুল ইসলাম সর্দার (মুজাহিদ সর্দার) কে সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মনোনীত করায় জেলা নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছেন দিরাই অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপনীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে তাকেঁ সহ সভাপতি মনোনীত করা হয়। সহ সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দিরাই অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি এমদাদুল হক সোহাগ, কল্লোল তালুকদার, সাধারণ সম্পাদক সুবীর দেব শাওন, যুগ্ম সাধারন সম্পাদক হেলাল মিয়া, মোহাম্মদ মিয়া, সালমান মিয়া, অর্থ সম্পাদক মুক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক হাম্মাদ আহমদ,দপ্তর সম্পাদক নাবিল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুম্মান আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসরাফ আহমদ, সদস্য উমেদ আলী, শায়েখ আহমদ, সালে আহমদ, সাঈদ আহমদ, জুনেদ মিয়া প্রমুখ।




