সিলেট বিভাগসুনামগঞ্জ

দিরাইয়ে বর্ণিল আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: দিরাইয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৬ টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। সকাল ১০ টায় কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বাদ্যযন্ত্রের তালে তালে দিরাই পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা রুবেল সরদার, রায়হান মিয়া, শাহিন মিয়া, ছাত্রলীগ নেতা মাহদী হাসান চৌধুরী, মান্না তালুকদার লিমন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয় সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button