লিড নিউজ

ভোলায় মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিউজ ডেস্ক: ফেইসবুকে আল্লাহ ও মহানবী (সা:) সম্পর্কে কটূক্তিকারী হিন্দু উগ্রবাদী যুবক বিপ্লব চন্দ্র শুভ’র ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট।

আজ বাদ আছর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে সিটি পয়েন্টে সমাবেশ করে।

হেফাজতে ইসলাম সিলেট জেলার নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও মহানগর হেফাজত নেতা হাফিজ মাওলানা আহমদ সগীরের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ ও মহানবী (সা:) কে অবমাননা কোনো মুসলমানই বরদাশত করতে পারেননা।

ইসলাম, দেশ ও জাতির দুশমনদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল মিটিং করা আমাদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার।
এরকম শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে নবী প্রেমিকদের শহীদ করে লক্ষকোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে।

বক্তারা, অনতিবিলম্বে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবীপ্রেমিকদের ওপর গুলিকারী সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, সিলেটের নাস্তিক মিছবাহ উদ্দিনকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।
বক্তারা, ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশের দাবি জানান।অন্যথায় তৌহিদী জনতা নাস্তিক মুরতাদ তথা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিলেটে হেফাজত নেতৃবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা আব্দুল মুছব্বির, মুফতি ফয়জুল হক জালালাবাদী, গাজী রহমত উল্লাহ, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা এমরান আলম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button