শিল্প ও সাহিত্য

চার দেয়াল শুন্যতা

আমেনা আক্তার হাসি

সে কি ব্যাথা পাশ ফিরে তোমায় না পাওয়া
দু’দিনের ব্যবধানে চার দেয়াল শূন্যতা
অথচ অগোচোরেই রয়ে যেতে তুমি বুকের মধ্য খানে
আজ জল তরঙ্গে কেবল শীতার্ত শোক
এক ফোটা আমেজ নেই সেখানে।

ঘুন পোকা দেখেছ কখনো?
বুকের ভিতরটায় ছুয়ে দেখো, ঘুনে ধরেছে
তাই মায়াগুলো আজ ফাঁপা লাগে বড্ড।

বকুলের মালা পড়েছ? নিয়েছ সুঘ্রান কখনো?
আঘাতের মালা পড়লে তবে বুঝতে
হাতে হাত না রাখার শূন্যতা কি।

কুড়িয়ে না নেওয়া নিম ফুল চিনো?
যা দিয়ে কেউ দু’হাত ভরায় না
নেয় না চোখ বুঝে ঘ্রান
জীবন আজ সেই নিম ফুল।

জড়িয়ে ছিলাম তোমায় ভেজানো চিত্তে
তাই শেষটাও গেল জলে।
যে সম্পর্ক মুল্য পায় না ভালবাসার;
তার অপমৃত্যুই শ্রেয়।

Related Articles

Back to top button