লিড নিউজ

সারা দেশের ন্যায় সিলেটে ও ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক :  সারা দেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ সহ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button