লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানে সংঘর্ষে নিহত ১

শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিবা রানী দাস নবীগঞ্জ উপজেলার বাউসা গ্রামের অরুণ দাসের স্ত্রী।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী ছেড়ে যাওয়া বাসটি পুরানগাও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী দিবা রানী দাসের মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button