লিড নিউজসুনামগঞ্জ

তাহিরপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ১৮ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বড়দল(উঃ) ইউনিয়নের বারহাল গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে আবুল কালাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোহাম্মদ আমির উদ্দিন ও এ এস আই মোহাম্মদ জহিরুল হকের নেতৃত্বে ও গৌরীপুর থানার এস আই মো. নজরুল ইসলাম এর সহযোগিতায় পুলিশের একটি দল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার খালিজুরী গ্রামে ১৮ বছর ধরে পালিয়ে থাকা একটি ডাকাতি মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান পলাতক আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button