সারাদেশ

গরিব ও দুস্থ মানুষের মাঝে বেটার ফিউচার বাংলাদেশ’র ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক: সামাজিক সংগঠন বেটার ফিউচার বাংলাদেশের উদ্যোগে গত ২৬মে শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর এম আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে ২০০শ গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ হুসাইন (পাভেল)এর সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাস সভাপতি কলিম সরোয়ার,সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা জনাবা সায়েরা বানু রুশ্নি, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম মিল্টন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি তামিম মান্নান প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন গরিব মানুষের প্রতি ধনী ও বিত্তবানদের দায় ও দায়িত্ববোধ রয়েছে।সমাজের সুবিধাবঞ্চিত বিপন্ন অধিকারহারা মানুষের সেবা ও কল্যাণে এগিয়ে আসা বিত্তবানদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। গরিব দুস্থ মানুষেরা বিত্তবানদের দিকে চেয়ে থাকেন। তাই গরিবদের ভাগ্যোন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে বেটার ফিউচার বাংলাদেশ সামনে আরো ব্যাপক ভুমিকা রাখবেন ও মাদকমুক্ত তরুন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

Back to top button