লিড নিউজহবিগঞ্জ

মাধবপুরে মাদকসেবীর তিন মাসের জেল

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে গাঁজা সেবনের উদ্দেশ্য সংরক্ষণ ও বহনের অপরাধে তাহের মিয়া (২০) নামক এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটমতিউর রহমান খান এই কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার আন্দিউড়া গ্রামের ফুল মিয়ার ছেলে। দুপুর ২টার দিকে তেলাপাড়া মসজিদ মার্কেট এলাকা থেকে ১০ পুড়িয়া গাঁজাসহ পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাহেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তাহের হেফাজত থেকে জব্দ করা গাঁজা জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান এর সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Related Articles

Back to top button