লিড নিউজসিলেট

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে সিরাজুল ইসলাম সিরাজ নামের ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার মদনপুর কুমারপাড়া গ্রামের মৃত আলতাবুর রহমানের পুত্র।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে থানার এসআই সফিকুল ইসলাম ও এএসআই সাইফুর রহমানের নেতৃতে সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

সাজাপ্রাপ্ত আসামী সিরাজুল ইসলাম সিরাজকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ এসআই সফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা গ্রেপ্তারকৃত ব্যক্তি সিরাজের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৩ বছরের সাঁজা ও ৫ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন।

Related Articles

Back to top button