লিড নিউজ

হবিগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, জেলার মাধবপুরের আহাদ হত্যা মামলার কয়েদি সবুজ মিয়া(৪৫) কারাগারে হঠাৎ অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. দেবাশীষ মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এ ব্যাপারে ডা. দেবাশীষ জানান, ময়নাতদন্তের বুঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। নিহত সবুজ মিয়া জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

 

Related Articles

Back to top button