সিলেট
বিওপিসির সেক্রেটারী হলেন সিলেট মিডিয়া প্রতিনিধি


সিলেট মিডিয়া ডেস্ক : সিলেটের শীর্ষ নিউজপোর্টাল সিলেট মিডিয়া ডটকম’র বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি দিপক লাল পুরকায়স্থ পলাশ বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সিলেটের বালাগঞ্জ উপজেলায় কর্মরত অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় অনলাইন প্রেসক্লাব। প্রসঙ্গত, ২০১৪ সালের ১৬ জুলাই সংবাদ সংস্থা ‘আবাস’র প্রতিষ্ঠাতা (বর্তমান আইসিটি মন্ত্রী) মোস্তাফা জব্বারকে আহবায়ক করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।




