সংবাদ বিজ্ঞপ্তিসিলেট
সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুতে মেয়র আরিফের শোক


সিলেটমিডিয়াডেস্ক:: দৈনিক শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী।
এক শোক বার্তায় তিনি বলেন, সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু সিলেটের সাংবাদিক সমাজসহ নগরবাসীর অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। -বিজ্ঞপ্তি




