লিড নিউজসিলেট

জৈন্তাপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিউজ ডেস্ক: সিলেট জৈন্তাপুর উপজেলায় ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী ভিকটিম কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা ৪নং দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সেজুল আহমদ সিলেট শহরের পীর মহল্লার বাসিন্ধা আনোয়ার হোসেনের বউ ফারহানা বেগম(২৫) এর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এছাড়া আনোয়ার হোসেনের লোকজনের সাথে সেজুল আহমদের ভালো সম্পর্ক গড়ে উঠায় সব সময় তাদের পরিবারে তার যাতায়াত ছিল। এর সুবাদে সেজুল দাওয়াত করে শুকইনপুর গ্রামে নিয়ে আসে ফারহানাকে।

কিন্তু গ্রামে নিয়ে এসে ফারহানাকে নিজ বাড়ীতে না রেখে বাড়ীর পাশ্ববর্তী নির্মাণাধীন বাড়ীতে নিয়ে যায় পরকিয়া প্রেমিক সেজুল।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় প্রতারক সেজুল আহমদ বেশ কয়েক বার ধর্ষণ করেছে বলে অভিযোগ ধর্ষিতার।

এ দিকে ভিকটিম প্রতারনার শিকার হয়ে কৌশলে পুলিশকে ফোন করে। সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে নির্মানাধীন বাড়ীতে অভিযান পরিচালনা করে নারী লোভী সেজুল আহমদকে আটক করে এবং ধর্ষীতাকে উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসেন। এঘটনায় ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করে।

ভিকটিমকে পুলিশি হেফাজতে সিলেটে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয় এবং ধর্ষক সেজুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ অভিযান করে নির্মানাধীন বাড়ী হতে ধর্ষণকারীকে আটক করে নিয়ে আসি।

Related Articles

Back to top button