জাতীয়লিড নিউজ

পোশাক কারখানা চালু, পায়ে হেঁটে ঢাকায় ঢুকছে অসংখ্য মানুষ

করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা থাকলেও পোশাক কারখানা চালু হওয়ায় অনেকেই রাজধানীতে ঢুকছেন।

অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে হেঁটে রাজধানীতে মানুষের প্রবেশের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে যানবাহন চলাচলও বৃদ্ধি পেয়েছে।

পুলিশ বলছে, গত কয়েকদিন ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল পোশাক কারখানা চালুর মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়। সূত্র: সময়নিউজ.টিভি

Related Articles

Back to top button