বাংলাদেশে বিশ্বাসযোগ্য, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই

মিসবাহ উদ্দিন:
চলমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বাসযোগ্য, সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতা আর ভয়-ভীতির পরিবেশই বলে দিচ্ছে ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত।
চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সকল সংস্থাই বিরোধী প্রার্থী, মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধিদের উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে।
ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বাংলাদেশ সরকার সুশীল সমাজ, বিরোধীদল এবং মিডিয়ার উপর দমন-নিপীড়ন শুরু করেছে, যা একেবারেই গণতান্ত্রিক চর্চার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ পদক্ষেপগুলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে বিলুপ্ত করে দেওয়ার নামান্তর। আর এর মাধ্যমে আসন্ন নির্বাচনের ঐকান্তিকতার বিষয়টি নিয়েও প্রশ্নের জন্ম দিয়েছে।
নির্বাচনের পূর্বে বিরোধী দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপর হামলা-গ্রেফতারের চিত্র তোলে ধরে যৌথ বিবৃতিতে বলা হয়, সত্যিকারের গণতান্ত্রকি প্রক্রিয়ায় নির্বাচনী সহিংসতা এবং ভয়-ভীতির পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই।
বাংলাদেশের বিরোধীদলগুলোর নিাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত পুলিশ – RYAB তাদের শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে ২০১৮ সালের শুরু থেকেই বিরোধীদের নামে গায়েবি মামলা করছে সরকার। আর এটি এখন ২০২১ সালে নাটকীয় হারে বাড়ছে। এরি মধ্যে মানহানির মামলায় বিরোধীদলের অন্যতম নেতা ব্যরিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে, চাঁদাবাজি, ষড়যন্ত্র এবং মাছ চুরির অভিযোগে মামলা হয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে।বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে লাগামহীন মামলাই আভাস দিচ্ছে দেশটিতে সমান সুযোগের কোনো পরিবেশ নেই। বিচার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলাবাহিনী প্রতিষ্ঠানসমূহের উপর ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণ বলে দিচ্ছে পুরো দেশে নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা হয়েছে। এ বিষয়টি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশের সঙ্গে কিছুতেই মেনে নেয়া যায়না।
আমি মনে করি প্রতিযোগী কতো জন হলো আর কাঠামোগত আয়োজন সম্পন্ন হলেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনকে সংজ্ঞায়িত করা যায়না। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনের গুণগত পরিবেশ কতটুকু রয়েছে সেটা বজায় থাকা। বাংলাদেশে নির্বাচন অত্যাসন্ন হবার পরও সুশীল সমাজ ও তাদের প্রতিনিধিত্বশীল সংস্থা এবং মিডিয়াসমূহ তাদের কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে।
নির্বচন নিয়ে সাংবাদিকরাও নিউজ লেখতে পারছে না। এ বছরে সাংবাদিকদের উপর ৭২ টি হামলার ঘটনা ঘটেছে এবং গ্রেফতার করা হয়েছে ৩৯ জনকে। মামলাগুলো করা হয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুুক্তি আইনে, যার মধ্যে ৯ টি মামলা হলো ডিজিটলা সিকিউরিটি অ্যাক্টে। স্বাধীন সমালোচকদের উপর সরকারের আক্রমণাত্মক আচরণের বর্হিঃপ্রকাশ ঘটেছে খ্যাতিমান ফটোসাংবাদিক এবং সমাজকর্মী শহীদুল আলমকে আটকের ঘটনায়। স্বাধীনতা, মুক্তগণমাধ্যম এবং মুক্ত সুশীল সমাজের সম্মিলিত প্রয়াসই হলো একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের মূল চাবিকাঠি। সরকার যখন জনগণের কাছে জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখতে চায় না তখনি এই সুযোগগুলো বন্ধ করে দেওয়া হয়। এরকম ঘটনা বাংলাদেশের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার বিষয়টিকেই ক্ষতিগ্রস্থ করবে।
মানবাধিকার সংগঠন অধিকারের প্রতি সরকারের ভূমিকার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, নোংরা প্রচারণার শিকার হয়েছে বাংলাদেশের প্রধান সারির মানবাধিকার এবং গণতান্ত্রিক সংগঠন অধিকার। সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকার বিরোধী কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে এবং বলা হচ্ছে এটি দেশে বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আসন্ন নির্বাচনে পর্যবেক্ষণ এবং পর্যবেক্ষক নিয়োগে সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এর রেজিস্ট্রেশন ছাড় নিয়েও অনুসরণ করা হয়েছে ধীরগতি।
নিয়ন্ত্রণ আরোপের কারণেই বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা কমছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এই ধরনের নিয়ন্ত্রণ আরোপের কারণে নির্বাচনে আসতে ইচ্ছুক পর্যবেক্ষকের সংখ্যা স্পষ্টতো কমে যাচ্ছে।
সধারণেরা বলছেন, বাংলাদেশে যে পরিস্থিত এখন বিরাজ করছে তাতে আসন্ন নির্বাচনের ঐকান্তিকতা বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা সন্দিহান। কোনো যুক্তির মাপকাঠিতেই নির্বাচন প্রক্রিয়াকে অবাধ এবং সুষ্ঠু বলা যাবে না।
গত মঙ্গলবার দুইশো’র বেশি এলাকায় স্থানীয় সরকার ব্যবস্থার উপজেলা এবং ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য সংখ্যায় কম কম ছিল বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, গত কয়েক বছর ধরে ভোট দেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে যে অনীহা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ভোটে প্রায় একই ধরণের প্রবণতা দেখা গেছে।
পর্যবেক্ষকরা বলেছেন, নির্বাচনী ব্যবস্থা নিয়ে মানুষের মাঝে চরম আস্থার সংকট তৈরি হয়েছে এবং সেজন্য স্থানীয় সরকার নির্বাচনেও ভোটাররা কেন্দ্রমুখী হচ্ছে না। তারা নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধেও ব্যর্থতার অভিযোগ করেছেন।




