লিড নিউজ

এবার গরু নিয়ে দু’পক্ষের সংঘর্ষ!

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার জোরপূর্বকভাবে ট্রাক থেকে গরু নামানোকে কেন্দ্র করে দু’টি গরুর হাটের লোকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, শাহী ঈদগাহ এলাকর সৈয়দ পুর হাউজের পাশের গলিতে স্থাপিত অবৈধ গরুর হাটে একটি ট্রাক থেকে জোর পূর্বকভাবে গরু নামানোর চেষ্টা করা হলে শাহী ঈদগাহের সদর উপজেলা খেলার মাঠ গরুর হাটের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় আতঙ্কে ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন।সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে সৈয়দ পুর হাউজের পাশের গলিতে স্থাপিত অবৈধ গরুর হাটের ইজারাদাররা জানান, শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থাপিত গরুর হাটের লোকজন হঠাৎ এসে আমাদের গরুর হাটে হামলা চালায়। এতে আমাদের হাটের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামের গরুর হাটের ইজারাদাররা জানান,গরুর ট্রাক ছিনিয়ে নেওয়ায় আমরা প্রতিবাদ করি। এত তারা আমাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। আমরাও জবাবে ইট পাটকেল নিক্ষেপ করি।এতে আমাদের কয়েকজন আহত হয়েছে।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে যোগাযোগের চেস্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Related Articles

Back to top button