জাতীয়লিড নিউজ

সাংবাদিকদের হুমকি: ড. কামালের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন ইবির ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ও দৈনিক বাংলাদেশ সময়’র ভারপ্রাপ্ত সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান (মিঠুন মুস্তাফিজ)।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যায়ল থানার ওসি রতন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইবি থানার ওসি রতন শেখ বলেন, ‘ড. কামালের বিরুদ্ধে মিঠুন মোস্তাফিজ মামলা করতে এলে আমরা তার অভিযোগটি নিয়ে একটি জিডি (নম্বর ৬২১/১৪.১২.১৮) হিসেবে গ্রহণ করে ডিএমপি অন্তর্ভুক্ত দারুসসালাম থানায় পাঠিয়েছি। তারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।’

অভিযোগের কপি

অভিযোগে বলা হয়, শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকরা ড. কামাল হোসেনের কাছে জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ওপর চটে যান। হুমকি ও ভয়ভীতিমূলক বক্তব্য দেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ও বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী ফৌজদারী অপরাধ। সুত্র: বাংলা ট্রিবিউন

Related Articles

Back to top button