লিড নিউজ

জাটকাসহ ৬ জেলে আটক

মিডিয়া ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার পেতনার খাল সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও পুলিশ অভিযান চালিয় তাদের আটক করে।

এসময় জাটকা ধরার একটি বাঁধা জাল, একটি  নৌকা ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

আটকরা হলেন- চর ফলকন গ্রামের বাসিন্দা মো. সোহেল, কবির হোসেন, শেখ ফরিদ, আয়ুব আলী, লোকমান হোসেন ও ফারুক মাঝি।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, জাটকা ধরার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ওই ছয় জেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

Related Articles

Back to top button