লিড নিউজ
সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে জুড়ীতে মানবন্ধন


শাহীন আহমদ : দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল কে পৌর মেয়র হালিমুল হক মীরু কর্তৃক হত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় মানবন্ধন করেছে জুড়ী অনলাইন সাংবাদিক সমিতি।
জুড়ী অনলাইন সাংবাদিক সমিতি সভাপতি কামরুল হাছান নোমানের সভাপতিত্বে ও তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএম সামছুল ইসলাম, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক রাজু আহমদ, সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ডাঃ আব্দুল হান্নান, হাওর বাঁচাও কৃষক বাঁচাও আন্দোলন সভাপতি ইমরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ইছহাক আলী (মাষ্টার), মাওঃআব্দুস শহীদ, প্রমুখ।
বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধ ও অবিলম্বে গ্রেফতারকৃত খুনি হালিমুল হক মীরুর ফাঁশির দাবি জানান।




