বিজ্ঞান প্রযুক্তিসিলেট

সিলেটে শেখ কামাল আইটি ট্রেনিং’র পক্ষ থেকে বিনামূল্যে ট্রেনিং এর সুযোগ

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও রুপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক বাস্তবায়নাধীন “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে ‘ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ওয়েব সাইট ডিজাইন’ এর উপর ১০০ জন নারী ও পুরুষকে বিনামূল্যে ট্রেনিং প্রদান করা হবে।
প্রকল্পের উদ্দ্যেশ্যঃ
১. মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের বা স্নাতকোত্তরদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা;(ঝড়ে পড়া বা বেকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি;
৩. একাডেমিয়া ও আইটি শিল্পে শক্তিশালী সংযোগ স্থাপন; এবং
৪. আইটি/ আইটিএস খাতে তরুণদের জন্য আত্নকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকরণ।

প্রকল্প এরিয়াঃ সিলেট সদর, সিলেট।

মোট প্রশিক্ষনার্থী ও ব্যাচ সংখ্যাঃ ১০০ জন, ব্যাচ-৪টা (২৫ জন/ব্যাচ)

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এস.এস.সি /এইচ.এস.সি / ডিপ্লোমা / বিএ / অনার্স /মাস্টার্স বা সমমানের যেকোন কোর্স সম্পন্নকারী আবেদন করতে পারবেন। ঝড়ে পড়া বা বেকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়াও যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তারাও আবেদন করতে পারবেন। নারী (নুন্যতম ৪০%) প্রশিক্ষনার্থীদের অগ্রাধীকার প্রদান করা হবে।

ট্রেনিংয়ের সময়কাল ও ক্লাসঃ মোট ৬ মাস বা ৭২ দিন বা ২১৬ ঘন্টা (সপ্তাহে ৩ দিন, ৩ ঘন্টা করে)

ট্রেনিংয়ের বিষয়ঃ ট্রেনিংটি দুই ধাপে (Phase) সম্পন্ন হবে।

Phase-1: (108hrs/3 Months)

• English & Bangla Communication with Etiquette.
• Basic Computing
• Computer Hardware, Networking &Troubleshooting
• Basic IT/ICT Outsourcing training for Freelancer
• Entrepreneurship Development and Management of IT/ITEs service Center

Phase-2: (108hrs/3 Months)

• Web Application development
• Web Application development ( Code Igniter framework) (Advanced Level-1 )
• Web Application development ( WordPress) (Advanced Level-2 )
• Web site Design (Beginner)
• Web site Design (Advanced Level)

নিয়মাবলীঃ
• নুন্যতম ৮০% ক্লাসে উপস্থিত থাকতে হবে
• নুন্যতম ৪০% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে
• শিক্ষার্থীদেরকে যথাযথভাবে ক্লাসে অংশগ্রহণ করতে করে।

প্রকল্প অফিস থেকে প্রদান করা হবে-
• উন্নতমানের ব্যাগ, প্যাড , কলম ও খাতা প্রদান করা হবে।
• ট্রেইনিং এ নাস্তা প্রদান করা।
• ট্রেনিংয়ের কন্টেন্টের সফট কপি ও হার্ড কপি সরবরাহ করা হবে।

নিবন্ধনের জন্য লিঙ্কে ক্লিক করে ফর্মটি পুরন করুন-

https://forms.gle/13QAKAg7vsfLvocM6

আবেদন করার নিয়মঃ
১. লিংকটিতে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্যের ফর্মটি চলে আসবে যা এস.এস.সি বা এইচ.এস.সি সার্টিফিকেট অনুযায়ী ইংরেজিতে নির্ভুলতথ্য দিয়ে পূরণ করতে হবে।
২. একবারে্র বেশি ফর্মটি সবমিট করা যাবে না , একাধিকবার ফর্মটি সাবমিট করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবে।
৩. রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি (Not more than 70KB) সংযুক্ত করতে হবে।
৪. রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না , সম্পুর্ন ফ্রি রেজিস্ট্রেশন।

৫. আবেদনের শেষ তারিখঃ ২৫ আগস্ট, ২০১৯ ইং

যোগাযোগঃ ফ্রিল্যান্সার ল্যাব, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল নং: 01623679030

Related Articles

Back to top button