ধর্মসিলেট

সিলেটে তিলাওয়াত সম্মেলন ২৯ ও ৩০ নভেম্বর

অনলাইন ডেস্ক: ইমাম সমিতির উদ্যোগে বিশ্বসেরা হাফিজদের সংবর্ধনা, তিলাওয়াত সম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২৯ ও ৩০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিল সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি।

এ উপলক্ষে শুক্রবার ইমাম সমিতির মধুবনস্থ কার্যালয়ে নির্বাহী কমিটির এক সভা শাখা সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেটের প্রবীণ আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।

সম্মেলনে তেলাওয়াত করবেন, বিশ^সেরা হাফিজ মো. জাকারিয়া, হাফিজ সাআদ সুরাইল, হাফিজ আবু রায়হান, হাফিজ সাইফুর রহমান তাকি, হাফিজ ক্বারী ওসমান গণি, হাফিজ তরিকুল ইসলাম, হাফিজ হুসাইন আহমদ, হাফিজ শিহাব উল্লাহ, হাফিজ নজির উল্লাহ।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিযোগিতায় দেশসেরা, বিভাগসেরা ও জেলার সেরা ক্ষুদে হাফিজগণ তেলাওয়াত করবেন। সম্মেলনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন, শায়খুল হাদীস আল্লামা তাফাজুল হক হবিগঞ্জী ও মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।

সম্মেলন সফল করতে দাওয়াতী উপ-কমিটি, প্রচার উপ-কমিটি, অর্থ উপ-কমিটি ও বিভিন্ন জেলার সাথে যোগাযোগ উপ-কমিটি সহ কয়েকটি কমিটি গঠন করা হয়। সম্মেলন বাস্তবায়নের জন্য সিলেটের সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সমিতির সভাপতি ও সেক্রেটারি।

Related Articles

Back to top button