লিড নিউজ

লাখো মুসল্লিদের উপস্থিতিতে শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট।। বিভাগীয় নগরী সিলেটে পবিএ ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন বন্দর বাজার কেন্দ্রিয় জামে মসজিদের প্রধান ইমাম হাফিজ মাওলানা কামাল আহমদ।

এখানে ঈদের নামাজ আদায় করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সহ বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক, সামাজিক ও সুশীলসহ সর্বস্তারের মানুষ।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার বাজেট অধিবেশনের জন্য ঢাকায় অবস্থান করায় তিনি এই ঈদগাহ মাঠে উপস্থিত থাকতে পারেননি।

শাহী ঈদগাহে বরাবরের মত এবারও লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মূল ঈদগাহ ছাড়িয়ে ঈদগাহ পাশ্ববর্তী সড়কেও ঈদের নামাজ আদায় করেন লোকজন।

এছাড়া সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। নামাজে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।

একই সময়ে দরগাহে হযরত শাহ পরান (রহ.) মাজার ঈদগাহ, কুশিঘাটস্থ গাজী বুরহান উদ্দিন (র:) মাজার ঈদগাহ, পাঠানটুলা নবাবী জামে মসজিদ, জেলা প্রশাসনের কালেক্টরেট মাঠ, লাউয়াই-পিরিজপুর ঈদগাহ মাঠ এবং কানিশাইল ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button