লিড নিউজহবিগঞ্জ

বানিয়াচংয়ে পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং থেকে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) এবং সাইফুলের ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)। দুজনে সম্পর্কে চাচাতো ভাই।

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সেমাবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতেও খোঁজ করেও তাদের সন্ধান না মেলায় এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে শিশুদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে পুকুর থেকে লাশ দুটি উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের লাশ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পর বোঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে, না-কি এর পেছনে অন্য কোনো কারণ আছে।

Related Articles

Back to top button