লিড নিউজ
যে কারণে পেছালো বিয়ানীবাজারে ছাত্রলীগের কমিটি


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা, কলেজ ও পৌর কমিটি সহসাই হচ্ছে না। জাতীয় শোক দিবসের কারণে একটু বিলম্বে আগামী সেপ্টেম্বর মাসে কমিটি ঘোষণা করা হবে। কমিটি গঠনের সাথে জড়িত উর্ধতন একাধিক নেতার সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ রোববার রাত ১২টায় জানান, বিয়ানীবাজার ৩ ইউনিট ছাত্রলীগ কমিটির শীর্ষ পদের যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি বলেন, আশা করি সেপ্টেম্বর মাসে কমিটি দিতে পারবো। এর আগে কমিটি ঘোষণা নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান করেন।
উল্লেখ্য, গত বুধবার (২৬ জুলাই) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে শতাধিক নেতাকর্মী বায়োডাটা জমা দেন।




