‘সিলেট-চট্টগ্রাম বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে’

নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন সিলেট-কক্সবাজারের পর সিলেট-চট্টগ্রাম বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। সে লক্ষে বিমানে তিনটি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে। এই উড়োজাহাজগুলো দিয়ে সিলেট-কক্সবাজার ও সিলেট-চট্টগ্রাম বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার(৫ই নভেম্বর) বিকালে পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ এবং বাংলাদেশের পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ বিষয়ক জুম কর্মশালা শেষে দৈনিকসিলেটের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন কক্সবাজার ও চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চালু হলে এ অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ লাভ করবে।
উল্লেখ্য সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর চেষ্টায় প্রথমবারের মতো এই রুটে সরাসরি সেবা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১২ নভেম্বর থেকে সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর হচ্ছে। এর পর সিলেট- চট্টগ্রাম বিমানের সরাসরি ফ্লাইট চালু হবে।




