লিড নিউজ

রাজধানীতে বাসায় ঢুকে তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

এসবিএন ডেস্ক:

রাজধানীর মহাখালীতে বাসায় ঢুকে এক নারী ও ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে মহাখালীর আজরতপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন : বনানী শাখা প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা রাজেশ আলেকজান্ডার (৪২), নরেন রঞ্জন (৪৫) এবং বিপাশা (৪২)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয়তলা ভবনের দ্বিতীয় তলার বাসায় দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করে দুজনকে কুপিয়ে আহত করে। পরে পালিয়ে যাওয়ার সময় আবার তাদের ওপর গুলি করে দুর্বৃত্তরা।

তেজগাঁও থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা জানালা ভাঙেনি, একধরনের মেডিসিন দিয়ে গ্রিল বাঁকা করে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button