আওয়ামীলীগ নেতার মুক্তির দাবীতে সাহেব বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


বিমানবন্দর থানা প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজারে গত মঙ্গলবার রামপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী ও ফতেগড় গ্রামের আব্দুল হাসিমের ছেলেদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম আলী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা করে।
এ মামলা প্রত্যাহার ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী ও তার ছেলে রফিক মিয়া ও ছইল মিয়াকে মুক্তির দাবিতে আজ শুক্রবার বিকেলে সাহেব বাজারে স্হানীয় আওয়ামীলীগ ও এলাকাবাসীর উদ্দ্যেগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতার হওয়া আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী ও তার ছেলেদের মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম তারা মিয়ার সভাপতিত্বে সদর উপজেলা ছাএলীগ নেতা মোঃ কফিল মিয়া ও আব্দুল বাছিতের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদন আঃ মালিক, সহ সভাপতি আজমল আলী, সহ সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদন ডাঃ মোঃ জালাল আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নেছারুন নেছা,
৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইনতাজ আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি ডাঃ লিয়াকত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোক্তার হোসেন, সেক্রেটারি হানিফ আলী, সাবেক ছাএলীগ নেতা মোবারক হোসেন, সাবেক পাঠাগার সম্পাদক দিলোয়ার হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আজমান আলী, সহ- সভাপতি সারো মিয়া,
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, সদর উপজেলা ছাএলীগ নেতা জুনেদ আহমদ, এমরান আলী তালুকদার, এলাকাবাসীর পক্ষে উপস্হিত ছিলেন ইনুছ আলী, লিয়াকত আলী, মুসা মিয়া, আনা মিয়া,
মনির উদ্দিন কারিগর, আয়নাল মিয়া, উল্লেখ্যঃ গত ২১ মার্চ রামপুর গ্রামের আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী ও ফতেগড় গ্রামের আব্দুল হাসিমের ছেলেদের সাথে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হয়।এ ঘটনায় ঐ দিন আব্দুল হাসিমের বড় ছেলে ইব্রাহিম আলী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করে।
মামলা হওয়ার পরপরই ইদ্রিস আলী ও তার দুই ছেলে রফিক মিয়া ও ছইল মিয়াকে তাদের বাড়ী থেকে পুলিশ গ্রেফতার করে।




